Print Date & Time : 14 November 2026 Saturday 11:34 pm

কোটালীপাড়ায় ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে এ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এ সময় খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদাম কর্মকর্তা প্রভুচন্দ্র রাজভর, মিল মালিক আহাদ মুন্সী, কামরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।