Print Date & Time : 14 November 2026 Saturday 7:45 am

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা বিষয়ক সেমিনার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক মুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে “মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার কোটালীপাড়া পৌরসভার হল রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন।
এডাব এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী,সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, এডাব’র বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু , প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায়, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থী
লাবিবা সানজানা ও নাফিস আহম্মেদ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক সেমিনারে এনজিও কর্মী,সাংবাদিক শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন।