Print Date & Time : 13 November 2026 Friday 11:58 am

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর,সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংদস সদস্য এস এম জিলানী বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।প্রয়োজনে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদেরকেও আরো সচেতণ হতে হবে।
তিনি আরো বলেন,যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয় তার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রসার ঘটাতে হবে।
তা ছাড়া বেকার সমস্যা দূর করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ করতে হবে।বর্তমান সরকার সে লক্ষে কাজ করে যাচ্ছে।