Print Date & Time : 12 November 2026 Thursday 12:05 pm

কোটালীপাড়ায় পিঠা উৎসব

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘বাঙালির ঐতিহ্য পিঠা পার্বন’ এ স্লোগানে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

গত সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ পিঠা উৎসব শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলিপ ভাবুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পিঠা উৎসবে ১১টি স্টলে পিঠা প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে পিঠা উৎসব।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, এই পিঠা উৎসব আমাদের লোকজ সংস্কৃতিরই একটি অংশ। এই শীত মৌসূমে আমাদের গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে পিঠা তৈরি আয়োজন করা হয়। আমরা এবছর সম্মিলিত ভাবে পিঠা উৎসবের আয়োজন করেছি। সাথে রয়েছে বাড়তি আয়োজন হিসেবে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//