Print Date & Time : 12 November 2026 Thursday 5:11 pm

কোস্ট গার্ডের হাতে বন্দুকসহ ডাকাত আটক

সাতক্ষীরার শ্যামনগরে ৩টি বন্দুক দুই রাউন্ড পুলিসহ এক ডাকাত কে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩১ মার্চ) দুপুরের দিকে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক দুপুর ২টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ২টি একনলা বন্দুক, ১ টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি দেশীয় দাঁ ও ১ টি রডসহ আজিজুল হক (২৭) নামে ১ জনকে আটক করা হয়। সে শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর ছেলে।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাতের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৩১,২০২৩//