কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতায় চিকিৎসক-সেবীকাদের অংশগ্রহণে সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সেমিনার ও প্রশ্নোত্তর পর্বে প্রধান আলোচক ছিলেন ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পিযূষ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার এস এম মঞ্জুরুল আলম প্রমুখ।
প্রধান আলোচক ডাক্তার তৌছিফুর রহমান বলেন, ক্যান্সার রোগটি প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা গেলে এর চিকিৎসা সম্ভব। নিয়মিত চেক-আপ ও স্বাস্থ্যকর জীবনযাপন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ। ক্যান্সারের লক্ষণ সম্পর্কে জেনে রাখা ও তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, ক্যান্সার নিয়ে ভয় না পেয়ে সচেতনতা বাড়ানো উচিত। এ ক্ষেত্রে সমাজ, পরিবার এমনকি বন্ধুদের সাথে ক্যান্সার নিয়ে আলোচনা করা ও সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ।