Print Date & Time : 12 November 2026 Thursday 7:44 am

খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি ) সকাল ১০ টায় খলিশাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারী,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মহসিন আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন,খলিশাকুন্ডি ডিগ্রী কলেজের প্রভাষক আকরাম হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক,যুবদল নেতা একলাচুর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম সুমন গাজী,ছাত্রদল নেতা হাচান আহমেদ,টুটুল মালিথা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,উপজেলা ও স্হানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।