Print Date & Time : 12 November 2026 Thursday 12:32 am

খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ লাইলা আরজুমান আরা ও সিনিয়র সহকারী শিক্ষিকা আফরোজা বানু নুপুরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কতৃপক্ষ।

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীদের মানুষ করে গড়ে তোলার এ কারিগরদের বিদায় সংবর্ধনা প্রদানের লক্ষ্যে (১৬ নভেম্বর) রবিবার দিনব্যাপী ছিল নানা আয়োজন।

এদিন সকাল ১১টায় বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা শাহানাজ আরজু এ্যানি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মহসিন আলী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ,শিক্ষক সমিতি দৌলতপুর শাখার সভাপতি ইয়াকুব আলী,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল বারী,সমাজ সেবক মোঃ আনোয়ারুল ইসলাম,সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন।অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষিকা লাইলা আরজুমান আরা ও আফরোজা বানু নুপুর-এর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।