Print Date & Time : 12 November 2026 Thursday 5:03 am

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটা পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মোল্লা এ বিশেষ কর্মসূচির আয়োজন করেন।

পটুয়াখালীর কুয়াকাটায় রবিবার সকালে জাহাঙ্গীর মোল্লা তার পাঞ্জুপাড়াস্থ নিজ বাড়িতে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এবং পরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।

পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।