Print Date & Time : 13 November 2026 Friday 7:00 am

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

কুষ্টিয়া : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া কোর্ট চত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক শামিম উল হাসান অপু বলেন, বেগম খালেদা জিয়ার ওপরে যে অত্যাচার হয়েছে তা সীমাহীন। ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন বন্দী করে রেখেছিলো। আজ তিনি অসুস্থ্য আল্লাহ যেন তাকে সুস্থ্য করে দেন। আমরা নামাজে তার রোগ মুক্তি কামনায় সকল নেতাকর্মী আল্লাহর কাছে দোয়া করবো।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।