Print Date & Time : 14 November 2026 Saturday 11:38 pm

খুলনার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মুন্নার দায়িত্ব গ্রহণ

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের ১নং সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না রবিবার (২২ মে) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় মেয়র প্যানেলর ২নং সদস্য মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর,
কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।এসময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সুস্থতা কামনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে নিজ নিজদায়িত্ব পালনের নির্দেশ দেন ভারপ্রাপ্ত মেয়র ।

দৈনিক দেশতথ্য//এল//