Print Date & Time : 14 November 2026 Saturday 12:02 am

খুলনায় এক ব্যক্তির লাশ উদ্ধার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার সোনাডাঙ্গা থানাধীন সিএনবি কলোনী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি নড়াইল
জেলার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ৭/৮ দিন আগে তাকে স্থানীয়রা দেখেছিলেন। এরপর গত কয়েকদিন তার কোন খোঁজ ছিলনা। বুধবার রাতে তার ঘর থেকে পচা গন্ধ পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন।

এলাকাবাসীর বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মৃত ওই ব্যক্তি নিজেকে প্রকৌশলী হিসেবে স্থানীয়দের নিকট পরিচয় দিতেন।
তিনি কারও সাথে তেমন মিশতেন না। সব সময় একা থাকতেন। পরিবারের কেউ তার সাথে থাকেন না। মরদেহ ৭ দিন আগের। গত কয়েকদিনে তার শরীরে পচন ধরেছে। লাশটি বাথরুমের দরজার সামনে পড়েছিল বলেও জানান তিনি।

তার মরদেহ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//