Print Date & Time : 13 November 2026 Friday 12:36 pm

খুলনায় চাকরির নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় চাকরির নামে অর্থ আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৬ মে) রাত ১টা ৪৫ মিনিটে খুলনার ফুলতলার দমাদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক প্রতারক প্রনব চ্যাটারজী (৫৩) কুষ্টিয়ার কুমারলীর রামদিয়া এলাকার পুরনজয় চ্যাটারজীর ছেলে।

র‍্যাব(০৬) সূত্রে জানা যায়, প্রনব খুলনার ফুলতলা এলাকায় বিভিন্ন জনকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণার কাজে সে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্টীয় ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সীলমোহর জাল করে ব্যবহার করছে। ইতিমধ্যে বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভূক্তভুগিদের প্রদান করেছে।

র‍্যাব সদস্যরা এমন তথ্য পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে রাতে ফুলতলা দমাদরর এলাকায় অভিযান পরিচালনা করে প্রনব চ্যাটারজী কে গ্রেপ্তার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১১ টি সরকারি চাকুরির ভূয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি এবং দপ্তরের ৯টি সীল, মহামান্য রাষ্ট্রপতির ৩ কপি আদেশ নামা, একটি চেক বই, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির চারটি সুপরিশনাম ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্টাম্প জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃত আসামি প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জব্দকৃত আলামতসহ আসামিকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করে প্রতারনার মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

দৈনিক দেশতথ্য//এল//