Print Date & Time : 19 November 2026 Thursday 10:03 am

গাংনীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রতিবেদক গাংনী:
মেহেরপুরের গাংনীতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের আহ্বানে সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলার গাঁড়াডোব সোনালী ব্যাংকের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—ধানখোলা (খ) শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান,
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু,
সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল,
সাংগঠনিক সম্পাদক আব্দাল হক,
পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,
সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম,
সাংগঠনিক সম্পাদক এডাম সুমন,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী এবং
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গাঁড়াডোব হাটপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান।