Print Date & Time : 13 November 2026 Friday 11:23 am

গাংনীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে কৃষকদলের মতবিনিময়

প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনী পৌরসভার ৩নং ওয়ার্ডের চৌগাছা গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছে গাংনী পৌর কৃষকদল।

আজ বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী পৌর কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি শরিফ উদ্দিন, গাংনী পৌর কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন খাতুন।
এছাড়াও গোগাছা ইয়াংস্টার ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা শাফায়েত হোসেন, বিএনপি নেতা ইদ্রিস আলী, হানা আলী, কৃষকদল নেতা ফুরকান আলী, ছানারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।