Print Date & Time : 14 November 2026 Saturday 12:26 pm

গাংনীতে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

 গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে এককালিন সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে চেক বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার কিডনী সমস্যাসহ বেশ কয়েক রকম জটিল রোগীদের ৫০ হাজার টাকা করে ৩১ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সরকারী বিভন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//১৭ আগষ্ট-২০২২