Print Date & Time : 13 November 2026 Friday 10:39 pm

গাংনীতে ফেন্সিডিলসহ আটক ২

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভবানিপুর ক্যাম্পের পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয় গ্রামের মুনাজ্জেল শেখের ছেলে ময়নাল শেখ(২৭) এবং একই এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান (২৩)।

থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার কাজিপুর থেকে ফেন্সিডিল নিয়ে কুষ্টিয়া জেলায় যাচ্ছিলো,গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর নাটনাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ভবানীপুর ক্যাম্প এর ইনচার্জ এস আই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

দৈনিক দেশতথ্য//এল//