Print Date & Time : 14 November 2026 Saturday 11:35 am

গাংনীতে বিএনপির আনন্দ মিছিল

গাংনী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিএনপির কার্যালয়ের সামনে থেকে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, ইমন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।