Print Date & Time : 13 November 2026 Friday 6:43 am

গাংনীতে ব্যাটারি চালিত ভ্যান চালক শ্রমিকদের সাথে এমপির মতবিনিময়

মেহেরপুরের গাংনী পৌরসভার ব্যাটারি চালিত ভ্যান চালক শ্রমিকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার সময় গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুঠানের আয়োজন করেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভার ১ নং ওয়ার্ডের ভ্যান চালক ময়নাল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুজ্জামান মঙ্গল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ভ্যান চালকদের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ সেপ্টেম্বর ২০২৩