Print Date & Time : 13 November 2026 Friday 2:31 pm

গোলাপগঞ্জে শিশু নির্যাতনের  অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জে ৮ বছরের এক কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ-ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার (৬ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্ব পাড়ায় গ্রামে ঘটনাটি ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নং-০৫/৩২, ৬-০৩-২০২৪) দায়ের করেন।

 এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত শাহরিয়ার নাসিম রিঝুল (২৮) নামের যুবককে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত যুবক পৌরসভার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।জানা যায়, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে শাহরিয়ার নাসিম রিজুল তার প্রতিবেশী ওই শিশুটিকে বরই খাওয়ার জন্য তার বাড়ি থেকে মরিচ আনতে বলে।

 এসময় ওই শিশুটি রিজুলের ঘরে এসে জানায় যে তাদের ঘরে মরিচ নেই। এসময় রিজুল শিশুটিকে একা পেয়ে তার ঘরেই পাশবিক নির্যাতন করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে সব ঘটনা খুলে বলে। 

এ ঘটনা শুনে মা গোলাপগঞ্জ মডেল থানায় শাহরিয়ার নাসিম রিঝুলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই রাতেই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন বলেন, পুলিশ অভিযুক্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মার্চ ২০২৪