স্টাফ রিপোর্টার : গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমানে গ্যাস সিস্টেমে ফ্রিজিং প্রক্রিয়া চলমান রয়েছে। এটি শেষ হওয়ার পর বিকেল থেকে পুনরায় গ্যাস সঞ্চালন শুরু হবে।
মন্ত্রী বলেন, সঞ্চালন চালু হলে ধীরে ধীরে কমে যাওয়া গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরবে। এরপর পরিস্থিতি অনুযায়ী উত্তোলন ও সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় প্রয়োজন হবে। তবে সংকটের আগের অবস্থায় গ্যাস সরবরাহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।