Print Date & Time : 15 November 2026 Sunday 12:20 am

চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফটিকছড়িতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জাফর ও কামাল নামে আরও দুজন।

নিহত সোহেলের বাড়ি নারায়নহাট ইউনিয়নের শৈলকোপা গ্রামে। জানা গেছে, নিহত সোহেলসহ আরও দুজন মোটরসাইকেল করে কেনাকাটার জন্য ফটিকছড়ি সদর বিবিরহাট আসছিল।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই পরিমল জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে আসছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৯ এপ্রিল ২০২৩