Print Date & Time : 13 November 2026 Friday 6:06 pm

‘চাঁদাবাজদের প্রতিহত করতে হাত পাখায় ভোট দিন’

গোফরান পলাশ , কলাপাড়া (পটুয়াখালী): ১১৩ পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর থানা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, নব্য চাঁদাবাজদের প্রতিহত করতে নীরবে হাত পাখায় ভোট দিয়ে প্রমাণ করে দিন জনগণ তাদের চায় না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ঘোষিত ১১৪ পটুয়াখালী-৪ আসনের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরও বলেন, যারা অতীতের আত্মত্যাগ ভুলে গেছে, তারাই আজ লুটতরাজে জড়িয়ে পড়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সদস্য মুফতি হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, ধূলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লাহ জিহাদী ও মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম বেপারী

কুয়াকাটা পৌর ও লতাচাপলী ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।