Print Date & Time : 12 November 2026 Thursday 11:05 pm

চাত্রারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি: পাটগ্রাম পৌর এলাকার রহমানপুর চাত্রারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

৬ জুলাই শনিবার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বাবুল, আওয়ামী লীগ উপজেলা সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান রেজোয়ানা পারভীন সুমি, আওয়ামী লীগ উপজেলা যুগ্ম সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ পৌর সাধারণ সম্পাদক আক্তারুল আলম সুমন,সভাপতিত্ব করেন পৌর ৭ নং ওয়ার্ড সভাপতি আবু আলম।

দৈনিক দেশতথ্য//এইচ//