Print Date & Time : 18 November 2026 Wednesday 9:42 am

চাপ ও অস্বস্তি থাকলেও সংবিধান মেনেই নির্বাচন হবে- কুষ্টিয়ায় হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তা যথাসময়ে সংবিধান মেনেই হবে। চাপ থাকতেই পারে যেহেতু সিইসি কিছুটা অস্বস্থি বোধ করছে যে, সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে তারা খুঁশি হতেন, ভালো হতো। দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন না করে হামলা করে গাড়ি ভাংচুর করছে, আগুন দিচ্ছে এসমস্ত কারণে হয়তো দুয়েকজন অস্বস্তি বোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন যথা সময়েই সংবিধান মেনে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে কুষ্টিয়া শহরের  পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। 

হানিফ আরও বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে, নির্বাচনে শুধু আওয়ামী লীগই আছে না অন্য দলও রয়েছে। ইতিমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আমাদের জানামতে, প্রায় ২৮ থেকে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহনের প্রক্রিয়া শুরু করেছে।

হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দলে নেই। তাদের কর্মকান্ডে তারা এখন সাধারণ মানুষের কাছে সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায় কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কি বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে আর আলোচনার কোন প্রয়োজন নেই।

এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ নভেম্বর  ২০২৩