আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ কথা জানান।
শন ডাফি সাংবাদিকদের বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে বলে তিনি জানান।
সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে—এর আগে এমন আভাস নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি বলেন, কোনো সাইবার হামলা হয়নি এবং এ ঘটনার সঙ্গে মাইক্রোসফটের কোনো সম্পর্ক নেই।
মার্কওয়েন মুলিনও একই কথা বলেন। কোনো সাইবার হামলা বা মাইক্রোসফট বিপর্যয়ের কারণে ফ্লাইট বন্ধ হয়নি বলে জানান তিনি।
সূত্র : এএফপি
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //