Print Date & Time : 13 November 2026 Friday 10:21 am

চিহ্নিত রাবার ও গাছ চোর শাহেল গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে বরমচালের কুখ্যাত রাবার ও গাছচোর সাজাপ্রাপ্ত আসামি শাহেল খাঁন গ্রেপ্তার।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসির নেতৃত্বে শুক্রবার (৪ আগস্ট)
উপজেলাধীন বরমচাল নামক স্থানে অভিযান পরিচালনা করে বরমচাল রাবার বাগান থেকে কুখ্যাত রাবার ও গাছ চোর এবং জিআর ১২৫/১২ (কুলাউড়া) এর তিন (৩) বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ড প্রাপ্ত আসামী শাহেল খাঁনকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার রাউৎগাও এর বাসিন্দা মৃত সুরুজ মিয়ার ছেলে শাহেল খাঁন। গ্রেপ্তারকৃত আসামী শাহেল খাঁন এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর হিসেবে পরিচিত।

এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, শাহেল খাঁন একজন চিহ্নিত রাবার ও গাছ চোর।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৮ টি মামলা ইতিপূর্বে রয়েছে। গ্রেপ্তারের পর আসামীকে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এস//