শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
তিস্তার চরে স্বল্প আয়ের পরিবারের নারীদের আয়ের উৎস হয়ে উঠেছে ছাগল প্রতিপালন।
চরে খোলামেলা উম্মুক্ত পরিবেশে ছাগল প্রতিপালন করা খুব সহজ বিষয়। বর্ষা মৌসুমের তিন মাস নদীতে পানি থাকে। তার পর পানি নেমে গেলে তিস্তা নদী শুকিয়ে যায়। চরে বিশাল বিশাল উম্মুক্ত চরে মাঠ জেগে উঠে। সেখানে বছরের নয় মাস খুব সহজে ছাগল প্রতিপালন করা যায়। তবে বর্ষা মৌসুমের তিন মাস নদী পাড়ের মানুসের জন্য পশু সম্পদ বোঝা হয়ে দেখা দেয়। তখন চরের মানুষের নিজেদের আশ্রয় থাকে না। পশুর আশ্রয় কোথায় পাবে। ছাগল জাতীয় পশু পালনে চর গুলোতে অর্থনৈতিক ভাবে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। অর্ধশিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থানের উৎস হতে পারে ছাগল প্রতিপালন। শুধু প্রযোজন পরিকল্পনা ও পুঁজির যোগান।
তিস্তা নদী এখন বছরের প্রায় নয় মাস থাকছে পানি শূন্য অবস্থায়। সকল চরে ফসল হয় না । শুধুমাত্র পলিমাটি যুক্ত চরে বিকল্প সেচ ও সারের প্রয়োগ ঘটিয়ে ফসল উৎপাদন করে আসছে কৃষক পরিবার গুলো। এটাকে চরের মানুষ চরের কৃষি বা লাগসই প্রযুক্তির কৃষি বলে থাকে। চরের কৃষিতে পরিশ্রম বেশী। আবার ঝুঁকিও বেশী। এখানে হঠাৎ হরকা বানে বা উজানি ঢলের পানিতে ফসলহানি হয় হরহামেশায়। সেক্ষেত্রে ছাগল বা গবাদি পশুপালন কিছুটা হলেও সেফজোনে থাকে। হরকা বানের পানিতে ভেসে যাওয়ার আগে চর হতে স্থানান্তর করা সম্ভব। অথবা চরে বিশেষ পদ্ধতিতে ভেলায় রাত্রিকালিন রাখা যায়। পানি বৃদ্ধির সাথে সাথে উঁচু নিরাপদ স্থানে সরিয়ে নেয়া যায়।
তিস্তা নদীর মহিষখোচা চরের বাসিন্ধা রহিমন বেগম (৩৫) জানান, তিনি সকালে উঠে চরে যায়। সাথে নিয়ে যায় পাঁচ টি ছোট ছোট খাসি ছাগল ছানা যার বয়স চার মাস। এক/দুইটি গর্ভবতী ছাগল। দুপুর হতে ফিরে আসেন। জানুয়ারি মাসে চার মাস বয়সের চারটি ছাগলের বাচ্চা কিনতে ১১ হাজার টাকা লেগেছে। দুইট গর্ভবতী ছাগল কিনতে ১০ হাজার টাকা লেগেছে। আগামী কোরবানি ঈদ পর্যন্ত লালন পালন করতে হবে। ১০ হাজার টাকার খাসি বিক্রি হবে কমপক্ষে ৪৫- ৫০ হাজার টাকায়। গর্ভবর্তী দুইটি ছাগল হতে বাচ্চা পাওয়া যাবে কমপক্ষে চারটি। ভাগ্য ভালো হলে বেশীও পাওয়া যেতে পারে। গর্ভবর্তী ছাগলের চারটি বাচ্চা সহ বিক্রি করে পাওয়া যাবে ২৫-৩০ হাজার টাকা। তার মানে ২২ হাজার টাকা বিনিয়োগ করে ছয় মাসে ৬০ – ৭০ হাজার টাকা আয় সম্ভব। তার মানে নিজগৃহে বসবাস করে মাসে আট হাজার টাকা অনায়েসে আয় সম্ভব। এভাবে বর্ষা মৌসুম আসার আগে দুইবার ছাগল প্রতিপালন করা যায়। তা দিয়ে অনায়েসে যাল বাত খেয়ে জীবন চলে যায়। চর এখন অবহেলার জায়গা নয়।
মহিষখোচা ইউনিয়নের কলেজ শিক্ষক সহকারি অধ্যাপক মোঃ আতউর রহমান জানান, চরের মানুষ অনেক সংগ্রামী। তারা প্রকৃতির সাথে লগাই করে বেঁচে থাকার সকল কৌশল শিখে গেছে। প্রতিটি চর এখন সম্পদে ভরপুর। প্রতিটি চর এখন পশু পালনের চারণ ভূমিতে পরিণত হয়েছে। যেসব চরে বর্ষা পলিমাটি পড়ে উর্বর হয়, সেসব চর ফসলের মাঠে পরিপূর্ণ থাকে। চরের মানুষ অবহেলার নয়। সরকার যদি চরাঞ্চলের মানুষ বিশেষ করে নারীদের সহজশর্তে গবাদি পশুপালনে ঋণ দিত তাহলে নারীরা খুব সহজে স্বাভলম্বি হতে পারতেন।
লালমনিরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, গবাদি পশু পালনে কৃষক পরিবার গুলোকে সার্বিক সহায়তা দিয়ে আসছে প্রাণি সম্পদ বিভাগ। পশুপাখির যেকোন রোগ বালাইয়ের খবর পেলে সেখানে দ্রুত পুশসম্পদ বিভাগের মাঠপর্যায়ের ও উপজেলা পর্যায়ের এবং এমন কী জেলা পর্যায়ের কর্মকর্তা গণ ছুটে যায়। তারা সকল ধরণের পরামর্শ দিয়ে আসছে। প্রাণি সম্পদেকর ঔষধ পশু হাসপাতাল বেজে এলে সরকারি ভাবে বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। সরকারি সরবরাহ না থাকলে কিনতে হতে পারে।
দৈনিক দেশতথ্য//এইচ//