Print Date & Time : 19 November 2026 Thursday 6:16 am

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৬ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি ) সকালে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে  মোটরসাইকেলে করে ইসলামপুরের ধর্মকুড়া মোড়ে দিনমজুর (কামলা) আনার জন্য যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। সে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ বাজারের মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//