Print Date & Time : 17 November 2026 Tuesday 7:14 am

জামালপুরে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে হাছনা আক্তার (১২) নামে স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত হাসনা আক্তার ওই গ্রামের হাছেন মিয়ার মেয়ে ও বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনা আক্তার ছোট বেলা থেকেই দাদির কাছে থাকতো। বুধবার সকালে তার দাদি পাশের বাড়িতে যান কাজের জন্য। কিছুক্ষণ পর ফিরে দেখেন তার নাতি ঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বা//দৈনিক দেশতথ্য// ১০ নভেম্বর ২০২২//