Print Date & Time : 14 November 2026 Saturday 11:36 pm

জাহাঙ্গীর হোসেন হ্যাটট্রিক শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক নির্বাচিত

জাহিদ হাসানঃ
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল হ্যাটট্রিক শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক নির্বাচিত হয়েছে।

গতকাল রবিবার (১১ই জানুয়ারি) ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন।

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে তৃতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক (কলেজ পর্যায়) মনোনীত হয়েছেন।
ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তারসহ কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এছাড়াও ভেড়ামারা সরকারি কলেজের রোভার স্কাউটস ছাত্র তানভীর ইসলাম তামিম এবং কলেজ রোভার স্কাউটস গ্রুপ (কলেজ পর্যায়) মনোনীত হয়েছেন।