ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে ।
শনিবার সন্ধ্যায় পার্ক মিলনায়তনে ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।
অনুষ্ঠানে পার্কের ব্যবস্থাপনার পরিচালক মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান ফাতেমাতুজজোহরা, প্রধান উপদেষ্টা ডা: জাহিদুল ইসলাম বিপ্লব, জোহান এগ্রোফুডের পরিচালক আব্দুল কাদের অপু, কনিষ্ট সদস্য শুভ্র ও রাইয়ান, পার্কের এডমিনিস্ট্রেশন অফিসার উসমান গনি, জিএম হাসানুজ্জামান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। সেসময় পার্কে আগত দর্শনার্থীদের বিনোদন উপভোগ করতে সকল প্রকার সুবিধা প্রদাণ করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে পার্কে কর্মরতা দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল ইসলাম।
দৈনিক দেশতথ্য//এইচ//