Print Date & Time : 17 November 2026 Tuesday 9:01 pm

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

“পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (চইএঝও) স্কিম” এর আওতায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের প্রতিবন্ধি ও সুবিধা বি ত ২৫ জন শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

সকালে স্কুল এন্ড কলেজের লাইব্রেরী রুমে গভর্নিং বডির সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান। সেসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, গভর্নিং বডির সদস্য ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফেরামের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, গভর্নিং বডির সদস্য চিত্তরঞ্জন বিশ্বাস, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড প্রত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ প্রমূখ।

অনুদানের নগদ অর্থ পেয়ে আনন্দ প্রকাশ করেন স্কুল এন্ড কলেজের প্রতিবন্ধি ও সুবিধা বি ত শিক্ষার্থীরা।