Print Date & Time : 12 November 2026 Thursday 1:28 am

ঝিনাইদহে এ্যাথলেটিক্রা প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এ্যাথলেটিক্রা প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

 গতকাল ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। 

সেসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার প্রমূখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ফেব্রুয়ারী ২০২৪