Print Date & Time : 12 November 2026 Thursday 1:28 am

ঝিনাইদহে ‘দেশ রূপান্তর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বিমল সাহা, কালের কন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, বাংলাদেশ পোষ্ট’র ভ্রাম্যমান প্রতিনিধি দেলোয়ার কবীর, নবচেতনার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহম্মেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরো, সময়ের আলোর জেলা প্রতিনিধি কাজী আলী আহম্মেদ লিকু। অনুষ্ঠান পরিচালনা করেন এসএস টিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর’র জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি। আলোচনা সভা শেষে বক্তারা কেক কেটে দিনটি উদযাপন করেন।

দৈনিক দেশতথ্য//এল//