Print Date & Time : 16 November 2026 Monday 11:00 pm

ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি:
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি।

এতে সংগঠনটির জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মহারাজপুর ইউনিয়নের কাজী সোহরাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তবে নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রারের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে পুরোনো ও নতুন উভয় শ্রেণির নিকাহ রেজিস্ট্রার আর্থিক সংকটে পড়বেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //