Print Date & Time : 13 November 2026 Friday 11:33 am

ঝিনাইদহে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলো শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি-
৭ দিন পর ঝিনাইদহে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।

ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০ টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।

এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে দেয় শিবিরের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা।

সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।
সেসময় উপস্থিত ছিলেন, শিবিরের শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু, আবরার জাহিন রনি, তানজিম বিন আলীম, মাসুদ রানা পারভেজ, সাব্বির হোসাইনসহ অন্যান্যরা।

শিবিরের শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।