Print Date & Time : 13 November 2026 Friday 8:07 am

ঝিনাইদহে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর, নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশের আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, ঢাকার সমাবেশ বানচাল করতে পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের উপর গুলি করে এক কর্মীকে হত্যা করেছে দাবী করে সরকারের ক্ষমতাচ্যুত করতে নেতাকর্মীদের আন্দোলনের শরিক হওয়ার আহবান জানান।

খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য