Print Date & Time : 17 November 2026 Tuesday 11:51 pm

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি ।। জ্বালানী তেল, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, দেশের বিভিন্নস্থানে বিএনপি নেতা কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (১৮ সেপ্টেম্বর)সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, সদর থানা বিএনপির এ্যাড. কামার আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু। এসময় বক্তারা,  দেশের এই অস্থীতিশীল পরিস্থিতি সরকারকে দায়ী করে বলেন বিএনপির শান্তিপুর্ণ আন্দোলন রুখে দিয়ে সরকার নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে।

আর//দৈনিক দেশতথ্য//১৮ সেপ্টেম্বর-২০২২