Print Date & Time : 19 November 2026 Thursday 9:26 am

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহে নভেম্বর মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। 

সোমবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। 

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হাসান, কাউন্সিলর কায়সার আরেফিন, ডিলার মেসার্স ওমর ফারুক এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সুমন হোসেন, মেসার্স জেকে এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী কুমারেশ বিশ^াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ নভেম্বর ২০২৩