Print Date & Time : 12 November 2026 Thursday 3:38 am

ঝিনাইদহে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝিনাইদহে ভলিবল প্রতিযোগিতা ও
পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শহরের ভূটিয়ারগাতি সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক জয়নার আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পুর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার ২ টি ভলিবল দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বদ্বীতামুলক এই প্রতিযোগিতা উপভোগ করেন শত শত দর্শক। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//