Print Date & Time : 12 November 2026 Thursday 6:48 am

ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল বিকেলে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারের ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এসময় ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রনজিত কুমার বিশ্বাস, মুক্তারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ওই এলাকার ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব শীতে কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো।

দৈনিক দেশতথ্য//এল//