Print Date & Time : 18 November 2026 Wednesday 9:10 pm

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ৫’শ কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হলেন নারায়ন চন্দ্র পাল। অনুষ্ঠানে আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন, গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।

সেসময় আয়োজকরা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে আশা প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের কাছে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //