Print Date & Time : 19 November 2026 Thursday 8:24 am

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা আলী হোসেন (৬০) ও ভাতিজা মাহফুজুর রহমান (২০) নিহত হয়েছেন।

বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাচঁমাইল এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে আলী হোসেন ও গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান।

সাধুহাটী ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন জানান, নিহত চাচা ভাতিজা আলমসাধু যোগে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ী থেকে পাটকাটি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌছালে আলমসাধু গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। পরে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা ভাতিজা নিহত হয়। পরে তাদের সাথে থাকা অন্য আলমসাধুর যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহীন উদ্দীন জানান, দুজন নিহতে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। পিকআপ গাড়ী আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ জানুয়ারি ২০২৪