Print Date & Time : 11 November 2026 Wednesday 11:02 pm

ঝিনাইদহে হামলার প্রতিবাদে মাননবন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অর্তকিত হামলার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষসহ গ্রামবাসী অংশ নেয়। এসময় তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ইবি ছাত্রদলের সাবেক নেতা মোক্তার হোসেন,আহত ফদিয়ার মেম্বারের বড় ভাই মশিয়ার রহমান,জাহিদুলের মা রিজিয়া খাতুন,আহম্মদের মেয়ে আকলিমা খাতুন, সোহেলের ভাবি উর্মি খাতুনসহ আহতের পরিবারের লোকজন বক্তব্য রাখেন।
বক্তারা,হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।