Print Date & Time : 13 November 2026 Friday 1:54 am

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন 

ঝিনাইদহ প্রতিনিধি- এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারে প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

 রবিবার বিকেলে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসুচির আয়োজন করে। কর্মসুচিতে ইউনিয়নের শতশত নারি পুরুষ যোগদান করেন।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মনি, আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, আলমগীর হোসেন, আমীর হোসেন আমু, মহসিন আলী, ওমর আলী সোহাগ প্রমূখ।

বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানি মুলক মামলা দেওয়া হয়েছে। তাকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আরো বড় ধরণের আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুন২০২৪