Print Date & Time : 13 November 2026 Friday 12:35 pm

ডুমুরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় অস্ত্রসহ ডালিম বিশ্বাস (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার টিপনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডালিম উপজেলার শোলগাতিয়া গ্রামের বাসিন্দা রফিকুল বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা এলাকা থেকে উপজেলার শোলগাতিয়া গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে ডালিম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী দু’টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।

দৈনিক দেশতথ্য//এইচ//