Print Date & Time : 13 November 2026 Friday 10:12 pm

তারেক রহমানের জন্মদিনে দৌলতপুরে শিক্ষা উপকরণ বিতরণ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দৌলতপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল এর নেতৃত্বে উপজেলার তারাগুনিয়া গোরস্থান হাফেজিয়া ক্বওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিঠু শেখ, যুগ্ন আহ্বায়ক হাসান আহম্মেদ, যুগ্ন আহ্বায়ক বেন্জু, যুগ্ন আহ্বায়ক রতন, রাছেল, মনির, মিঠু, শিশির,তামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শিক্ষা সামগ্রী বিতরণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।