সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দক্ষিণ সুরমা ও উপজেলা প্রশাসন, দক্ষিণ সুরমা কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায় ।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার দীগংকর সূত্র ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গৌতম পাল।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেটের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম,দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক।অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ কাওছার আহমদ।
বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি লাকী নোমান।
অনুষ্ঠানের শুরুতে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্র ও সম্মাননা প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২ জুন ২০২৪