Print Date & Time : 17 November 2026 Tuesday 10:12 am

দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট করায় তিন নেতা বহিষ্কার

দৈনিক দেশ তথ্য, ঢাকা অফিস​: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় কুষ্টিয়ায় যুবদলের তিন নেতা-কর্মী বহিষ্কার হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বহিষ্কৃতরা হলেন: মো. জাকারিয়া আনসার মিলন: আহ্বায়ক, কুমারখালী উপজেলা যুবদল, কুষ্টিয়া। হারুন খান: সাধারণ সম্পাদক, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদল, চাঁদপুর সদর উপজেলা। মো. হানিফ কবিরাজ: যুবদল কর্মী, ৪নং ওয়ার্ড, আইলচারা ইউনিয়ন, কুষ্টিয়া সদর উপজেলা।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. জাকারিয়া আনসার মিলনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অন্যদিকে, হারুন খান ও মো. হানিফ কবিরাজের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।
​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। একইসাথে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
​প্রেসবিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এবি//দৈনিক দেশতথ্য//